রায়গঞ্জ: শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় রায়গঞ্জে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সভায় উপস্থিত সর্বভারতীয় সভাপতি
রায়গঞ্জের উকিলপাড়ায় শুক্রবার বিকেলে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডঃ মন্মথ নাথ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রায়গঞ্জে নতুন কমিটি গঠন এবং সংগঠনকে আরও শক্তিশালী করাই এই সভার মূল উদ্দেশ্য। সভায় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, অধিকার ও সুরক্ষার বিষয়েও আলোচনা করা হয়। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানানো হয়।