ভুল করে কীটনাশক খেয়ে মৃত বৃদ্ধার মৃতদেহ আনতে বারাসাতে রওনা দিলেন পরিবারের লোকজন। শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বারাসাত হাসপাতালে রওনা দেন তারা। উল্লেখ্য দেগঙ্গা ব্লকের মাটিকুমরা গ্রামে ইঁদুর মারার জন্য চপের সাথে বিষ মাখিয়ে রেখেছিল পরিবারের লোকজন। শুক্রবার সকালে ৮৫ বছরের বৃদ্ধা জোবেদা বিবি ভুল করে সেই চপ খেয়ে ফেলেছিলেন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে বারাসাতে হাসপাতালে ভর্তি করে। শুক্রবার বেলা একটা কুড়ি মিনিট নাগাদ ত