জয়পুর: বাবা স্মৃতিসৌধে অখণ্ড নাম সংকীর্তন আনন্দনগরে
Jaipur, Purulia | May 17, 2026 রবিবার জয়পুর ব্লকের আনন্দনগরে আনন্দমার্গের উদ্যোগে বাবা স্মৃতিসৌধে মাসিক তিন ঘণ্টা অখণ্ড নামসংকীর্তন “বাবা নাম কেবলম্”, মিলিত ঈশ্বর প্রণিধান, গুরু পূজা, স্বাধ্যায় শেষে প্রবীণ সন্ন্যাসী আচার্য মোহনানন্দ অবধূত দাদা আধ্যাত্মিক সাধনার অনুশীলনের গুরুত্ব ব্যাখ্যা করেন। অবশেষে মিলিত আহার ও নারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।