পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে আক্রান্ত হলেন এক তরুণী। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তার চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া ব্লকের গোয়াল পুকুর এলাকায়। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন তরুণীর স্বামী। আক্রান্ত তরুণীর দাবি পারিবারিক বিবাদের জেরে এদিন সন্ধ্যায় তার স্বামী তাকে এলোপাতাড়ি মারধর করে, মারের চোটে তার গালে ও গলায় কালশিটে দাগ পড়ে যায়।