রায়গঞ্জ: আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উদযাপনে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হোলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে
আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উদযাপনে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হোলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সি সভা কক্ষে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ডঃ বাবুলাল বালা বলেন, আমাদের জীবনের সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিনিয়ত বিভিন্ন কারনে ধীরে ধীরে হাড়িয়ে যাচ্ছে। সেই বিষয়ে পড়ুয়াদের সচেতন করার উদ্দেশ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অর্নব সেন, প্রাক্তন উপাচার্য ডঃ দীপক কুমার রায় উপস্থিত ছিলেন কর্মশালায়।