রঘুনাথপুর ১: রঘুনাথপুর কলেজ পরিদর্শন করে কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন বিধায়িকা মামণি বাউরি
শনিবার পুরুলিয়ার রঘুনাথপুর কলেজ পরিদর্শন করে কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যদের নিয়ে বৈঠক করলেন রঘুনাথপুর বিধানসভার নব নির্বাচিত বিধায়িকা মামণি বাউরি।এদিন রঘুনাথপুর কলেজ কর্তৃপক্ষ নব নির্বাচিত মামণি বাউরিকে সম্বর্ধনাও জানান। এদিন তিনি রঘুনাথপুর কলেজ পরিদর্শন করার পাশাপাশি কলেজের প্রিন্সিপাল ফাল্গুণী মুখোপাধ্যায় সহ কলেজের অন্যান্যদের নিয়ে একটি বৈঠক করেন।