শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামের তালতলা শ্মশানঘাটে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ও জেলার দীর্ঘদিনের লড়াকু সংগঠক অশোক মহাপাত্রের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সকাল থেকে প্রয়াত নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঝাড়গ্রামে উপস্থিত হন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু-সহ আরও বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা।