রায়গঞ্জ: বন্দেমাতরমের সার্ধশতবর্ষে সুরেন্দ্রনাথ কলেজে বিশেষ অনুষ্ঠান, প্রার্থনায় শুরু জাতীয় গান
বন্দেমাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে শনিবার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে এবিভিপির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে কলেজের অ্যাসেম্বলি প্রার্থনায় প্রথমবারের মতো বন্দেমাতরম গাওয়ার সূচনা হয়। কলেজের অধ্যক্ষ ড. চন্দন রায় জানান, এদিন থেকে কলেজে অ্যাসেম্বলি প্রেয়ার চালু হয়েছে এবং তার অংশ হিসেবে বন্দেমাতরম পরিবেশিত হয়েছে। তিনি বলেন, বন্দেমাতরমকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই কর্মসূচি এবং প্রার্থনার সূচনা কলেজের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন।