রায়গঞ্জ: জনকল্যাণ শিবিরের মেয়াদ বাড়লো একদিন, কর্নজোড়ায় সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা শাসক
জনকল্যাণ শিবিরগুলিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে শিবিরের মেয়াদ একদিন বৃদ্ধি করা হয়েছে। বুধবার কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। তিনি বলেন, বিভিন্ন শিবিরে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ায় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে নির্ধারিত স্থানে শিবিরগুলি আরও একদিন চলবে এবং সাধারণ মানুষ সেখানে এসে প্রয়োজনীয় সরকারি পরিষেবা ও কাজের সুবিধা গ্রহণ করতে পারবেন।