পুঞ্চা: জতিয়াট্যাঁড় গ্রামে মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করলেন বিধায়ক ও BDO
গতকাল দুপুর নাগাদ পুঞ্চা ব্লকের জতিয়াট্যাঁড় গ্রামে মামাবাড়ি এসে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় আট মাসের শিশু কন্যার।মর্মান্তিক এই ঘটনায় পরিবারের লোকজন সহ গোটা গ্রাম ভেঙে পড়ে।মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ সেই শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে জতিয়াট্যাঁড় গ্রামে পৌঁছান মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু এবং পুঞ্চা ব্লকের বিডিও দ্বীপ চট্টোপাধ্যায়।ঘটনাস্থল ঘুরে দেখা ছাড়াও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।