চোপড়া: কর্মী সভাতে গিয়ে সাধারণ মানুষের দাবির মুখে চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমান
কর্মী সভাতে গিয়ে সাধারণ মানুষের দাবির মুখে চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমান। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ চোপরা ব্লকের সোনাপুর অঞ্চলে তৃণমূলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়, এই কর্মীসভা শেষ করেই তিনি সভাস্থল থেকে বেরিয়ে যাওয়ার মুখে স্থানীয় মহিলারা তৃণমূল প্রার্থী হামিদুল রহমানকে দাঁড় করিয়ে একটি রাস্তার দাবী তোলেন, তাদের অভিযোগ এর আগেও তারা এই রাস্তার দাবী জানিয়ে এসেছেন স্থানীয় নেতৃত্ব ও চারবারের বিধায়ক হামিদুল রহমানকে, বারংবার জানিয়েও রাস্তার দা