রায়গঞ্জ: রায়গঞ্জে এইমসের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু করছে AIIMS ডিমান্ড ফোরাম
রায়গঞ্জের বাণিজ্য ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো রায়গঞ্জ AIIMS ডিমান্ড ফোরামের প্রথম সাধারণ সভা। সভায় উপস্থিত নাগরিকদের মধ্য থেকে একটি কমিটি গঠন করা হয়। ফোরামের সভাপতি অঞ্জন রায় ও শান্তুনু চক্রবর্তী জানান, রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। পূর্বে রবিবার মিছিলের ডাক দেওয়া হলেও তা আপাতত বাতিল করা হয়েছে। পরিবর্তে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে টেবিল বসিয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করবে ফোরাম।