থানা সূত্রে জানা যায় এদিন ভোররাতে ভীমপুর থানার অন্তর্গত আসাননগর এইচপি পেট্রোল পাম্পের কাছে কৃষ্ণনগর মাজদিয়া সড়কে ৬০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তি আহত অবস্থায় পড়ে থাকার খবর পায় পুলিশ। তখনই ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। কিভাবে ঘটল এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।