পুরুলিয়া ২: পুরুলিয়ার দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো সিবিএসই ফার ইস্ট জোন তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপ
পুরুলিয়ার দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো সিবিএসই ফার ইস্ট জোন তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপ দেশের সিবিএসই মাধ্যমে পাঠরত পুর্বাঞ্চলের প্রতিযোগীদের নিয়ে পুরুলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ।পুরুলিয়ার দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে এই প্রতিযোগিতায় এসে পৌঁছেছেন মোট ১১ টি রাজ্যের প্রতিযোগীরা। ১১টি রাজ্যের সেরা তরুণ ক্রীড়াবিদদের নিয়ে মর্যাদাপূর্ণ সিবিএসই ফার ইস্ট জোনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের আসর বসেছে।