ইটাহার: আবারো হেবিওয়েট তৃণমূল নেতার দলীয় পদ থেকে ইস্তফা! ইটাহারে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীর প্রশংসা MLA মোশারফ হোসেনের
আবার উত্তর বঙ্গের তৃণমূল কংগ্রেসের হেবিওয়েট নেতার দলীয় পদ থেকে ইস্তফা! এবার সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা ইটাহারের MLA মোশারফ হোসেনের। বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন ইটাহারে নিজের বাড়ি ফিরে রবিবার সাংবাদিক সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান বিধায়ক। তাঁর বৃদ্ধা মা এবং নিজের শারিরীক অসুস্থতা ও পারিবারিক কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে দাবি বিধায়কের। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুয়সী প্রশংসা করেন তিনি।