SIR এর কাজ অতি দ্রুত এবং সঠিক ভাবে সম্পন্ন করায় পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের পাঁচ জন বিএলও কে সংবর্ধনা জানানো হলো। ব্লক কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা জানালেন বাঘমুন্ডি ব্লকের বিডিও আর্য তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও প্রসেনজিৎ মন্ডল, নির্বাচন দপ্তরের আধিকারিক অরিজিৎ দাস প্রমুখ।