প্রতিবছরের ন্যায় এ বছরে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো মিলন উৎসব ২০২৬, মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের অন্তর্গত পানবড়েয়া গ্রামে। সোমবার সন্ধ্যায় পানবড়েয়া গ্রামে মিলন উৎসব উদ্বোধনে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মিলন উৎসব উদ্বোধন করলেন এলাকার বিশিষ্ট গুণী জনেরা। জানা জায় এই মিলন উৎসব চলবে পাঁচ দিন, এই পাঁচ দিনে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।