বাঘমুণ্ডী: দুষ্কৃতীর তান্ডবে মুদিখানার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, বাঘমুন্ডির মারচা গ্ৰামের ঘটনায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
দুষ্কৃতীর তান্ডবে মুদিখানার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, বাঘমুন্ডির মারচা গ্ৰামের ঘটনায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। বাঘমুন্ডি থানার সুইসা ফাঁড়ি এলাকার মারচা গ্ৰামের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২ টা নাগাদ কালশশী কুমার জানান তার মুদি খানার দোকানে শনিবার রাত্রে দুষ্কৃতীরা তান্ডব চালিয়ে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তৎক্ষণাৎ শার্টার খুলে সকলের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে আ