হেমতাবাদ: হেমতাবাদের মহিলাকে ধর্ষনের অভিযোগে ধৃত অভিযুক্তের পুলিশি হেফাজত
এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ভিন রাজ্য থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ ইমরুল হক ২৯, বাড়ি হেমতাবাদ ব্লকের তুড়িবন এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে ৫দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারী মাসের ১০তারিখ কাস্তারই এলাকার এক মহিলা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।