রায়গঞ্জ: রায়গঞ্জ কালচারাল ফোরাম রায়গঞ্জ স্টেডিয়ামে নিজস্ব ভবনে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত করলো শনিবার
রায়গঞ্জ কালচারাল ফোরাম রায়গঞ্জ স্টেডিয়ামে নিজস্ব ভবনে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত করলো। শনিবার সন্ধ্যায় সংস্থার সভাপতি তথা রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী বলেন, চলতি বছরে একদম ঘড়োয়া ভাবেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে তার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালো সংস্থা। এদিন নতুন সরকার গঠনে অনেকেই ব্যস্ত আছেন তাই এবার আরম্বর ছাড়া আন্তরিক ভাবে কবিকে শ্রদ্ধা জানালো আমাদের প্রিয় সংস্থা।