রায়গঞ্জ: উদয়পুরে স্বামীর নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে গৃহবধূ, চাঞ্চল্য
রায়গঞ্জের উদয়পুরে স্বামীর হাতে নির্যাতনের অভিযোগে এক গৃহবধূ রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। আহত পিয়ালী মন্ডলের অভিযোগ, ২০২১ সালে তপন সাহার সঙ্গে বিয়ের পর থেকেই তিনি নির্যাতনের শিকার হন। বুধবার স্বামীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি গেলে তাঁকে মারধর করা হয় বলে দাবি। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত কেটে দেওয়া হয় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পেলে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পিয়ালী।