মানবাজার ২: রামপুর গ্রামে বড় বাঁধের কাছে গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বোরো থানা এলাকায়।সোমবার বেলা ২.৩০ টা নাগাদ জানা যায় বোরো থানার বোরো জারাগড়া এলাকার রামপুর গ্রামের বড় বাঁধের কাছে গাছে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।পরবর্তীকালে পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।মৃত ওই যুবকের নাম সাধন হাঁসদা,বাড়ি চন্দরপুর গ্রামে।