আজ অর্থাৎ সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ক্যানিং পূর্বের অন্তর্গত কালিকাতলা বাণীবেড়িয়া স্কুল মাঠে অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে বিধায়ক শওকত মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অঞ্চলের নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য কর্মী এবং ক্যানিং পূর্বের সকল তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ববৃন্দ। সভা মঞ্চ থেকে আইএসএফ এবং বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন বিধায়ক ।