ধর্ষণের অভিযোগে পশ্চিম বর্ধমান থেকে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার বাগমুন্ডি থানার পুলিশ। ধৃত ওই যুবককে আজ দুপুরে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। জানা গিয়েছে ওই যুবকের বিরুদ্ধে বাঘমুন্ডি থানা এলাকায় একটি অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।