রায়গঞ্জ: খেলার ছলে গলায় ফাঁস! ইটাহারে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু
ইটাহারের হাসুয়া এলাকায় গলায় ফাঁস লেগে ষষ্ঠ শ্রেণির এক নাবালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রিজান (১১)। পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে ফাঁকা বাড়িতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয় তার। পরিজনদের অভিযোগ, এর আগেও তার মধ্যে এমন প্রবণতা দেখা গিয়েছিল। বুধবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।