ইটাহার: বিধানসভা ভোটের প্রাক্কালে নির্বাচনী প্রচারের মাঝে BJP প্রার্থীর হাত ধরে ধরণ্ডা বুথে ৪০ টি পরিবার তৃণমূল থেকে BJP-তে যোগ
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচারের মাঝে এক ঝাঁক তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলো বিজেপিতে। সোমবার ইটাহার বিধানসভার দুর্গাপুর অঞ্চলের ধরণ্ডা বুথের প্রায় ৪০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির। এদিন দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী সবিতা বর্মন। পাশাপাশি এদিন বিজেপি প্রার্থী দিনভর জয়হাট অঞ্চলের গোপালনগর, কোচপাড়া জেলে পাড়া, পানপাড়া বাউল, বারোভিটা, সোনাডাঙী সহ অন্য এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন।