পৌরপ্রধান নবেন্দু মাহালীর কাজের মহুর্ত কে কার্টুন বন্দি করলেন পুরুলিয়ার বিশিষ্ট কার্টুনিস্ট সমীরন দাস। এদিন দুপুরে তার সেই ছবি খোদ পৌর প্রধানের হাতে তুলে দেন তিনি। নিজের সেই কার্টুন ছবি দেখে রীতিমতো বেজায় খুশি পৌর প্রধান। প্রতিদিনই তাঁকে দেখা যায় পরিচিত এক ভঙ্গিমায়—সাদা জামা, নীল প্যান্ট, হাতে দু’টি মোবাইল। কখনও শহরের মাঝখানে অবৈধ দখল উচ্ছেদ করছেন, সমিরন দাস একদিন খবরের চ্যানেলে দেখতে পান পৌর প্রধানের কাজের মুহূর্ত।