মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর। মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার বাংলা, কেলারডি,বনডি,কপড়রা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির জন্য চারটি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।