রায়গঞ্জ: রায়গঞ্জে বিজেপির প্রশিক্ষণ মহা অভিযান, সাংগঠনিক শক্তি বাড়াতে কর্মীদের পাঠ আদর্শ ও জনসংযোগের
রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে বৃহস্পতিবার বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’-এর আওতায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নিমাই কবিরাজ, সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিধায়ক হরিপদ বর্মন ও উৎপল মহারাজ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসংযোগ, জাতীয়তাবোধ, চরিত্র গঠন, সংগঠনের ইতিহাস ও আদর্শসহ সাতটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।