চোপড়া: আন্তর্জাতিক যোগা দিবসের আগে চোপড়ায় জোরকদমে প্রস্তুতি, এক মঞ্চে পুলিশ-আর্মি-বিএসএফ ও সাধারণ মানুষ
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে চোপড়া থানায় জোরকদমে চলছে প্রস্তুতি। সেই উপলক্ষে বৃহস্পতিবার চোপড়া ডগ ব্রিজ সংলগ্ন এলাকায় এক বিশেষ যোগাসন কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে চোপড়া থানার পুলিশ কর্মীদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, বিএসএফের জওয়ান এবং এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক বাসুদেব পাল এই যোগাসন করান যোগাসনের মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনের বার্তা তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে