পুরুলিয়া ২: পৌরসভার নিষেধাজ্ঞা সত্ত্বেও বন্ধ হলো না পশুহাট, প্রশ্নের মুখে প্রশাসন
পুরুলিয়ার রাঁচি রোডে জাতীয় সড়কের উপর বিপজ্জনকভাবে বসছে পশুহাট। পৌরসভার পক্ষ থেকে পশু কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে। সোমবার ফের রাস্তার উপর বসে পশুহাট, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আগেই সেখানে পশু কেনাবেচা নিষিদ্ধ বলে ব্যানার টাঙানো হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই ব্যানার ছিঁড়ে ফেলে আবারও রাস্তার উপর পশুহাট বসানো হয়।স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে জাতীয় সড়কে এই অবৈধ পশুহাট বন্ধ হোক।