সাধারণ মানুষের ন্যায়বিচারের সুযোগকে আরও সরল ও সুলভ করতে আগামী ১৩ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় লোক আদালত। তার আগে জনসচেতনতার লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার দুপুরে ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হল সচেতনতামূলক পদযাত্রা।পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী, আইনজীবী ও অধিকার মিত্ররা।