রায়গঞ্জ: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে সিপিআই(এম)-এর মিছিল রায়গঞ্জে
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ এবং যাদবপুর স্টেশনে প্রতিবাদীদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জে মিছিল করল সিপিআই(এম)। দলের রায়গঞ্জ এরিয়া অফিস থেকে মিছিল শুরু হয়। এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস অভিযোগ করেন, রাজ্য সরকার আইনসঙ্গত প্রক্রিয়া না মেনে হকার উচ্ছেদ করছে। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ গ্রহণযোগ্য নয় বলে তিনি দাবি করেন। পাশাপাশি যাদবপুরে প্রতিবাদীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায়ও তীব্র নিন্দা জানান তিনি।