রায়গঞ্জ: এক নাবালিকার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের বলরামপুরে, তদন্তে পুলিশ
এক নাবালিকার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের বলরামপুরে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত নাবালিকার নাম দিপ্তী দেবশর্মা, বয়েস আনুমানিক ১৫ বছর, বাড়ি কালিয়াগঞ্জের বলরামপুরে। পরিবারের দাবী সোমবার রাতে ছোটো ভাইয়ের সাথে খুনসুটি করছিল ওই নাবালিকা। খুনসুটির মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাবা, মা বকাবকি করে তাকে। এরপরেই নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে।