প্রথম বার পুরুলিয়ার নিস্তারিণী কলেজে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হলো অধ্যক্ষ ড. অজন্তা দাসের একক তত্ত্বাবধানে দলের নিরলস প্রচেষ্টায়। কলেজের সভাপতি ড. সুবল চন্দ্র দে-র উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন, একটি সুমধুর শাস্ত্রীয় সংগীত পরিবেশন এবং স্যার সি. ভি. রমনকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।