বাঘমুণ্ডী: চুরি, ছিনতাই, মারধোর সহ এলাকায় সন্ত্রাসের অভিযোগে বাঘমুন্ডি থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল
চুরি, ছিনতাই, মারধোর সহ এলাকায় সন্ত্রাসের অভিযোগে বাঘমুন্ডি থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে শনিবার সকাল ১১ টা নাগাদ জানা যায় ষড়ানন মাছুয়ান নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বাঘমুন্ডি থানার তুন্তুড়ী সুইসা অঞ্চলের একটি গ্ৰামে। পুলিশ জানায় ওই ব্যক্তি ষড়ানন মাছুয়ারের বিরুদ্ধে নানান অভিযোগ ছিলো। গত ২ রা মে চড়া এলাকার বাসিন্দা আসরফ আনসারি বুড়দা থেকে বাড়ি ফেরার পথে রথটাড়ের কাছে কয়েকজন ব্যক্তি মিলে ব্যাপক মারধোর কর