ইসলামপুর: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশেষ পদযাত্রার
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশেষ পদযাত্রার আয়োজন করল ইসলামপুর পুলিশ জেলা। শুক্রবার সকালে ইসলামপুর থানা থেকে এই সচেতনতামূলক পদযাত্রা শুরু হয়ে রাজ্য সড়ক ধরে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত যায়। এদিনের পদযাত্রায় নেতৃত্ব দেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা, ডিএসপি (ডিএনটি) সোম শুভ্র কাপড়ি, ইসলামপুর থানার আইসি-সহ ইসলামপ