সারেঙ্গা: শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে সারেঙ্গার পি মোড়ে পথ অবরোধ রাইপুর বিধানসভার তিন নম্বর মন্ডলের নেতা কর্মীদের
শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বিজেপির পথ অবরোধ। মঙ্গলবার কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাপুরুষোচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনার তীব্র প্রতিবাদে বুধবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা থেকে সারেঙ্গার পি মোড়ে জাতীয় সড়কে বিক্ষোভ ও রাস্তা অবরোধ শুরু করেন রাইপুর বিধানসভার তিন নম্বর মন্ডলের বিজেপির নেতা কর্মীরা। বিক্ষোভকারীরা শাসক দলের বিরুদ্ধে স্লোগান তোলে ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।