রায়গঞ্জ: নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই ইডি ভোটে বিশৃঙ্খলার অভিযোগ কর্নোজোড়ায়
নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই ইডি ভোটে বিশৃঙ্খলার অভিযোগ কর্নোজোড়ায়। মঙ্গলবার বিকালে ভোট দিতে আসা ভোট কর্মীরা জানান, দীর্ঘদিনের ইডি ভোটে এভাবে হেনস্থা হতে হয়নি কোনও দিনও। এক বিধানসভার ভোটারের নাম অন্য বিধানসভায় চলে যাওয়ার মতো অভিযোগ করেছেন তারা। সকাল ১১ টায় ভোট দিতে এসে বিকেল ৫ টায় ভোট দিয়েছেন কেউ বলে অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ অনেকে ভোট না দিয়েই বাড়ি ফিরে গেছেন। এদিন এবিষয়ে এরকম অভিযোগ করেছেন একাধিক ভোট কর্মী।