বিজ্ঞান চেতনাকে পাথেয় করে কুসংস্কারমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রাজ্য বিজ্ঞান মঞ্চের ৪০তম বর্ষপূর্তি পালিত হলো পুরুলিয়ার বলরামপুর শহরে। এই উপলক্ষ্যে বুধবার বিকাল সাড়ে তিনটা নাগাদ বলরামপুর শহরের লালমতি বালিকা বিদ্যালয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞানমনস্কতার বার্তা ছড়িয়ে দিতে সারা বলরামপুর শহর জুড়ে একটি বর্ণাঢ্য মিছিল সম্পন্ন হয়।