উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা হাসনাবাদ ব্লকের হাসনাবাদ থানা এলাকার ঘটনা। গত বুধবার ২৫, বছর বয়সের এক যুবক, বছর ১৯এর প্রতিবেশী যুবতীকে প্রেমের প্রস্তাব দেয় । সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই যুবতী। এরপর সোশ্যাল মিডিয়ায় ছবি বিকৃত করে ভাইরাল করার হুঁশিয়ারি দেন ওই যুবক। এই ঘটনায় স্থানীয় হাসনাবাদ থানায় আজ শুক্রবার রাত ৯ টা নাগাদ একটি অভিযোগ দায়ের করেন ঐ যুবতীর পরিবারের লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।