বরাবাজার: তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার মিছিল আয়োজিত হলো বরাবাজারে
নির্বাচনী প্রচারে জনতার ঢল বরাবাজার শহরে, বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজিব লোচন সরেনের সমর্থনে সোমবার বিকেলে বরাবাজার শহর জুড়ে আয়োজিত হল এক প্রচার মিছিল। এদিন প্রার্থীর সঙ্গে প্রচার মিছিলে হাঁটলেন কয়েকশ কর্মী সমর্থক সঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লম্বোদর মাহাতো, আই সি ডি এস ও আশা কর্মী সংগঠনের পুরুলিয়া জেলা সভানেত্রী শিবানী মাহাতো, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি চন্দন সিংহ মল্ল ছাড়াও একাধিক নেতৃত্ব।