বাঘমুণ্ডী: বাঘমুন্ডিতে নেপাল মাহাতোর উপস্থিতিতে কংগ্রেসের পর্যালোচনা বৈঠক
বাঘমুন্ডিতে নেপাল মাহাতোর উপস্থিতিতে কংগ্রেসের পর্যালোচনা বৈঠক। আজ রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, ব্লক সভাপতি হরেন সিং বাবু সহ অন্যান্য নেতৃত্বগণ।