জয়পুর: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযানের দু’দিনের কর্মশালা জয়পুরে বিজেপির পক্ষ থেকে
Jaipur, Purulia | Jul 25, 2026 বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযানের দু’দিনের কর্মশালা শনিবার থেকে শুরু হল জয়পুরের গড়জয়পুর হাই স্কুল ও জয়পুর গার্লস হাই স্কুলে। দলের জয়পুর বিধানসভার ২ ও ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন দলের জেলা সভাপতি শংকর মাহাতো। গড়জয়পুর হাই স্কুলে ২ নম্বর মণ্ডলের এবং জয়পুর গার্লস হাই স্কুলে ৩ নম্বর মণ্ডলের কর্মশালায় জেলা, বিধানসভা ও মণ্ডল স্তরের নেতৃত্বের পাশাপাশি বুথ স্তরের কর্মীরাও উপস্থিত ছিলেন