রঘুনাথপুর ১: দুরমুট গ্রামে বাঁশগাছ থেকে এক প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য,দেহ PM এ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
রবিবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ দুরমুট গ্রামে বাঁশগাছ থেকে বছর ৫৪এর এক প্রৌঢ়ের গলায় দড়ির ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করল। ঘটনা ঘিরে এলাকার চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম বিমল মাজী।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত দুরমুট গ্রামে।তার ছেলে বিদ্যুৎ মাজী জানান,তার বাবা বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। রবিবার সকালে দুরমুট গ্রামে তাদের বাড়ির পাশে গোয়াল ঘরের সামনে বাঁশগাছে তার বাবাকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশীরা দেখতে পায়।