আজ অর্থাৎ শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ক্যানিং পূর্বের অন্তর্গত কালিবাড়ি বাজার পার্শ্বস্থ মাঠে আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের একটি কর্মীসভা। এদিন বিজেপির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, 'কিভাবে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় সেই চেষ্টা করছে বিজেপি সরকার'পাশাপাশি তিনি এও বলেন যে এই গোটা ঘটনার মদত দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্দির এবং মসজিদ নিয়ে রাজনীতি চলছে