পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি ছেড়ে বাড়ি ফেরার পথে চন্দ্রকোনারোড শহরে রাত্রি নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,এরপরেই চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে ধারনায় বসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব।হামলাকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করেনি পুলিশ। এই অভিযোগে মধ্যরাতে মশাল মিছিল করে আগামী মঙ্গলবার উচ্চ আদালতে যাওয়ার পাশাপাশি চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।