রায়গঞ্জ: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে শোকের ছায়া করণদিঘিতে
স্ত্রীর অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে করণদিঘির উত্তর বসড়া এলাকায়। মৃতের নাম হায়দার আলম (২৮)। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে গ্রাম পঞ্চায়েতে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।