কৃষ্ণনগর ১: এক লক্ষ জনসমাগম হবে মুখ্যমন্ত্রীর জনসভাতে,সভাস্থল পরিদর্শন করতে এসে এমনই দাবি রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের
প্রসঙ্গত কৃষ্ণনগরের গভমেন্ট কলেজ মাঠে আগামীকাল জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে সেই সভাস্থল পরিদর্শন করতে আসেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস,ব্লক সভাপতি স্বপন ঘোষ সহ অন্যান্যরা। সভা স্থল পরিদর্শন করার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এক লক্ষ জনসমাগম হবে মুখ্যমন্ত্রীর জনসভাতে। অন্যান্য বছর মুখ্যমন্ত্রীর সভাতে যত লোক হয় তার থেকে বেশি হবে এ বছর।