প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত নগরী গ্রামে ব্রহ্মদৈত্যি পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো উপলক্ষে একদিনের একটি ছোট মেলাও বসে। সেই মেলা পরিদর্শন ও সেখানে উপস্থিত হওয়া মানুষজনের সঙ্গে কথা বলতে সেখানে কি উপস্থিত হয়েছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী।